ads

শনিবার , ৭ মে ২০১৬ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

শ্যামলবাংলা ডেস্ক
মে ৭, ২০১৬ ৮:৪৫ পূর্বাহ্ণ
ঝিনাইগাতীতে প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ঘুষ গ্রহণের অভিযোগে আব্দুল বারী নামে এক প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। নির্বাচনের আগে ৬ মে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। উপজেলার হাতিবান্দা ইউনিয়নের লয়খা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে অবস্থানরত ওই প্রিজাইডিং অফিসার ইউপি সদস্য প্রার্থী সাইফুদ্দিন দোলা’র কাছ থেকে ঘুষ গ্রহণের সময় গ্রামবাসীরা তাকে হাতেনাতে আটক করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা ও নির্বাচন অফিসার একেএম জালাল উদ্দিন ঘটনাস্থল গিয়ে সত্যতা প্রমাণ হওয়ায় তাকে প্রত্যাহার করা হয়। ইউএনও সেলিম রেজা বলেন, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!