এম,লুত্ফর রহমান, নরসিংদী : নরসিংদীতে ফরমালিন এবং ভেজাল বিরোধী এক বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে স্থানীয় সোহরাওয়ার্দ্দী উদ্ধানে গিয়ে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সমাপ্ত হয়। ২ মে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় নরসিংদী পৌরসভার স্বাধীনতা চত্ত¡র থেকে র্যালীটি শুরু হয়। নরসিংদী জেলা প্রশাসক মোঃ ওবায়দুল আজমের নেতৃত্বে র্যালীতে অংশ গ্রহন করেন নরসিংদী সরকারী কলেজের অধ্যাপক আমির হোসেন, এনডিসি মাহবুবুল করিম, সাংবাদিক নিবারণ রায়, হাবিবুর রহমান হাবিব, মাখন দাস, বদরুল আমিন চৌধুরী, মোস্তফা কামাল সরকারসহ শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ, শহরের ফল ব্যবসায়ী সমিতি, জেলা স্কাউট দল, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ প্রমুখ। পরে সোহরাওয়ার্দ্দী উদ্ধানে সাংবাদিক সম্মেলনে নরসিংদী জেলা প্রশাসক মোঃ ওবায়দুল আজম বলেন, ফরমালিনসহ খাদ্য দ্রব্যে যে কোন ভেজাল প্রদানকারীকে কঠোর হস্তে দমন করা হবে। ভ্রাম্যমান আদালত বসিয়ে সমগ্র জেলায় ভেজাল বিরোধী অভিযান জোরদার করা হবে। এ সময় বাজার বনিক সমিতির সভাপতি বাবুল সরকার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ ফল ব্যবসায়ীর নেতৃবৃন্দরা সরকারের ভেজাল বিরোধী অভিযানে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।




