ads

বুধবার , ২০ এপ্রিল ২০১৬ | ২০ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘এফবিআইয়ের রিপোর্টের ভিত্তিতে শফিক রেহমান গ্রেফতার’

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
এপ্রিল ২০, ২০১৬ ২:২২ অপরাহ্ণ

Obaidul kader_শ্যামলবাংলা ডেস্ক : বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমানের গ্রেফতারে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ২০ এপ্রিল বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবি আইয়ের রিপোর্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। মন্ত্রী আরও বলেন, বিএনপিসহ যারা শফিক রেহমানের গ্রেফতারের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, তারাও এ ষড়যন্ত্রের দায় এড়াতে পারেন না।
তিনি বলেন, বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করতে জয়কে হত্যার পরিকল্পনা করা হয়েছে। হত্যার ষড়যন্ত্রের অংশ হিসাবেই তাকে গ্রেফতার করা হয়েছে। প্রধানমন্ত্রীর ছেলে জয় আওয়ামী লীগের ভবিষ্যত নেতৃত্বের দাবিদার হওয়ায় তাকে হত্যার মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতি হুমকির মুখে ফেলতে চেয়েছিলেন অভিযুক্তরা। এফবিআই-এর তদন্তে এ বিষয়গুলো উঠে এসেছে।
কাদের বলেন, সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতা আর সে কারণেই তাকে হত্যার চেষ্টা করা হয়। প্রকাশ্য রাজনীতিতে আন্দোলনে সফল না হয়েই হয়তো অন্ধকার পথ বেছে নিয়েছিলেন ষড়যন্ত্রকারীরা। বিএনপি দীর্ঘ দিন ক্ষমতার বাহিরে থেকে মরিয়া হয়ে তাকে হত্যার চেষ্টা করছে। যারা (বিএনপি) অভিযুক্তদের পক্ষ নিচ্ছে তারাও এ ষড়যন্ত্রের দায় এড়াতে পারে না।

Need Ads