ads

বুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৩ দিনব্যাপী একুশে বইমেলা শুরু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ১৯, ২০১৪ ৯:৩৬ অপরাহ্ণ

21 boimelaস্টাফ রিপোর্টার : শেরপুরে তিন দিনব্যাপী একুশে বইমেলা শুরু হয়েছে। ১৯ ফেব্রুয়ারী বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক প্রধান অতিথি হিসেবে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Shamol Bangla Ads

এসময় হুইপ আতিউর রহমান আতিক বলেন, মহান ভাষা আন্দোলনের ৬২ বছর অতিক্রান্ত হয়েছে। অথচ এতদিনেও সর্বস্তরে মায়ের ভাষা বাংলা চালু না হওয়া দূর্ভাগ্যজনক। তিনি বলেন, ভাষা আন্দোলনের চেতনার ওপর ভিত্তি করেই আমরা হাতে অস্ত্র তুলে নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম।

একুশে বইমেলা উদযাপন পরিষদের আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হায়দার আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান, মুক্তিযুদ্ধের সংগঠক শিক্ষাবিদ মো. মহসীন আলী সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
গত চার বছর ধরে শেরপুরে একুশে ফেব্রæয়ারী উপলক্ষে বইমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের মেলায় ২৬ টি স্টল স্থাপন করা হয়েছে। ২১ ফেব্রæয়ারী মেলা প্রাঙ্গণে ভাষা সৈনিকদের সংবর্ধনা প্রদানের মধ্য দিয়ে শেষ হবে এবারের বইমেলা।

Need Ads
error: কপি হবে না!