ads

সোমবার , ১৮ এপ্রিল ২০১৬ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বক্স-অফিসে জোর টক্কর মাহি-ডিপজল ও শাকিব-জয়ার

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১৮, ২০১৬ ১০:৩৮ পূর্বাহ্ণ

posterশ্যামলবাংলা ডেস্ক : ৮ এপ্রিল সারাদেশে মুক্তি পেয়েছে জাকির হোসেন রাজুর ‘অনেক দামে কেনা’ ও সাফি উদ্দিন সাফির ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী টু’ সিনেমা দুটি। বক্স অফিসে ‘অনেক দামে কেনা’ সিনেমাটি রয়েছে দাপুটে অবস্থানে। অন্যদিকে স্বল্প সংখ্যক হল নিয়েও শক্ত অবস্থান ধরে রাখার চেষ্টা করছে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী টু’ সিনেমাটি।
‘অনেক দামে কেনা’ মুক্তি পেয়েছে ৯০টি প্রেক্ষাগৃহে। ঢাকা ও বিভাগীয় শহরসহ বেশিরভাগ জেলার সিনেমা হলগুলো ছিলো সিনেমাটির দখলে। এক্ষেত্রে ৬০টি প্রেক্ষাগৃহ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিলো ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী টু’ সিনেমাটিকে। সাধারণত ঈদকে সামনে রেখে বড় বাজেটের তারকাবহুল সিনেমাগুলো মুক্তির পেয়ে থাকে। এবার পহেলা বৈশাখকে সামনে রেখে সিনেমা দুটি মুক্তি পাওয়ায় বছরের শুরুতেই প্রযোজক, পরিবেশক, হল মালিকদের মুখে হাসি ফুটেছে।
রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত পূর্ণিমা সিনেমা হলের ব্যবস্থাপক কাঞ্চন জানালেন, “এই বছরের জানুয়ারি মাস থেকে সিনেমা হলে তেমন কোনো ভাল সিনেমা আমরা তুলতে পারিনি, যার ফলে আমরা লাভ করতে পারিনি বরং লোকসান গুণতে হয়েছে। কিন্তু ‘অনেক দামে কেনা’ সিনেমাটির মাধ্যমে প্রথম চার মাসের মধ্যে কিছুটা লাভের মুখ দেখেছি। আমরা আরো লাভ করতে পারতাম যদি একই সপ্তাহে দুটি সিনেমা মুক্তি না পেতো। যদি দুই সপ্তাহে দুটি সিনেমা মুক্তি পেতো তাহলে সিনেমা হলসহ প্রযোজকরাও আরো বেশি লাভবান হতেন। কারণ শাকিব খানের একটা ভক্তকুল আছে, আবার মাহিয়া মাহির একটা জায়গা ইন্ড্রাষ্ট্রিতে তৈরি হয়ে গিয়েছে। এছাড়াও অনেক দিন পরে ডিপজল ফিরে আসলেন। কাজেই দুটো সিনেমাই প্রেক্ষাগৃহে দর্শক টানার জন্য বেশ শক্তিশালী। একই সপ্তাহে দুটি সিনেমা মুক্তি পাওয়ায় দর্শক ভাগ হয়ে গিয়েছে। তবে এটা ঠিক যে দুটো সিনেমাই প্রেক্ষাগৃহে দর্শক টানতে পেরেছে। যা আমাদের সিনেমা শিল্পের জন্য খুবই ইতিবাচক।”
তার কথার সত্যতা পাওয়া গেলো রাজধানীর কাকরাইলে অবস্থিত রাজমনি সিনেমা হলের ব্যবস্থাপক ওয়াহিদের কথায়। গ্লিটজকে তিনি বললেন, “আমাদের হলে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী টু’ বেশ ভালো দর্শক টেনেছে। প্রতি মাসে যদি এরকম দর্শক টানার মতো সিনেমা সেটা নতুন-পুরনো যে কোনো নায়ক-নায়িকার সিনেমাই হোক না কেন, মুক্তি পেতো, আমাদের হল মালিকেরা লাভবান হতেন। তাদের র্দীঘ দিনের লোকসান ঘুঁচতে সহায়তা হতো। যদিও আগামী ২২ তারিখ আমাদের হলে আরেফিন শুভ-মারজান জেনিফা অভিনীত ‘মুসাফির’ সিনেমাটি তুলছি। কিন্তু শাকিব খানের ভক্তদের কথা চিন্তা করে আমরা তৃতীয় সপ্তাহেও আমাদের সিনেমা হলে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী টু’ সিনেমাটি প্রদর্শন করার সিদ্ধান্ত নিয়েছি।”
তবে এদিক থেকে পিছিয়ে নেই ‘অনেক দামে কেনা’ সিনেমাটি। রাজধানীর ধোলাইপারে অবস্থিত গীত সিনেমা হলের ব্যবস্থাপক সুনীল সাহা জানান, “‘অনেক দামে কেনা’ সিনেমাটি আমাদের হলে দ্বিতীয় সপ্তাহ চলছে। আমাদের হলে মাহির সিনেমা মানেই ভাল সংখ্যক দশর্কের উপস্থিতি এমনিতেই থাকে। যেহেতু অনেকদিন পরে ডিপজলকে আবারো বাংলা সিনেমায় দেখা গেছে, সেক্ষেত্রে তার ভক্তরাও সিনেমাটি দেখতে আসছে। বছরের ঈদের সময়টুকু ছাড়া অন্য সময়ে দশর্কের হলমুখী হওয়ার জন্য এমন বড় বাজেটের ও তারকার্নিভর সিনেমা আরো বেশি আসা উচিত।”
একইভাবে অভিসার সিনেমা হলেও দ্বিতীয় সপ্তাহ চলছে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী টু’ সিনেমাটি। এ ব্যাপারে হলের ব্যবস্থাপক নাসির গ্লিটজকে বললেন, “শাকিবের সিনেমা মানেই সিনেমা হল চাঙ্গা হওয়ার একটা সম্ভাবনা থাকে। খুব ভালও নয় আবার খুব খারাপও নয়। সিনেমাটি ভাল সংখ্যক দর্শক টানতে পেরেছে। তবে এটা ঠিক শাকিবের সিনেমার দর্শক সব সময়ই থাকে।”
মতিঝিলে অবস্থিত মধুমিতা সিনেমা হলে কেবল প্রথম সপ্তাহে প্রদর্শিত হয়েছে ‘অনেক দামে কেনা’ সিনেমাটি। এ ব্যাপারে মধুমিতার ম্যানেজার রেজাউল করিম বললেন, “মাহির বেশ ভাল একটা ভক্তকুল রয়েছে। মাহি-ডিপজলের সিনেমাটি আমাদের প্রেক্ষাগৃহে বেশ ভালই দর্শক টেনেছে। যদিও জানুয়ারি থেকে এপ্রিলের মাঝ পর্যন্ত সময়টুকুতে প্রায় চার মাসের লোকসান শুধুমাত্র একটি সিনেমা দিয়েই কাটিয়ে ওঠা আমাদের পক্ষে মোটেও সম্ভব নয়। কিন্তু এই সিনেমার ফলে হলে ভালই দর্শক এসেছে। ব্যবসা বলতে গেলে অ্যাভারেজ গিয়েছে, খারাপ হয়নি। তবে যেহেতু আগে থেকেই ‘শঙ্খচিল’ সিনেমার জন্য বুকিং ছিল তাই দ্বিতীয় সপ্তাহে নিতে পারছি না।”
নয়াপল্টনে অবস্থিত জোনাকি সিনেমা হলে দ্বিতীয় সপ্তাহ চলছে ‘অনেক দামে কেনা’ সিনেমাটি। হলের ব্যবস্থাপক আনোয়ার হোসেন বললেন, “এই সিনেমাটি বেশ ভাল চলছে। মন্দার বাজারে এমন সিনেমা আরো বেশি হওয়া উচিত। তাহলেই আমাদের সিনেমা হলগুলো তার লোকসান কাটিয়ে উঠতে পারবে।”
‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’র সিকুয়াল ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী টু’ সিনেমায় আবারো জুটি বেঁধেছেন শাকিব খান ও জয়া আহসান। অন্যদিকে ‘অনেক দামে কেনা’ সিনেমায় প্রথমবারের মতো ডিপজলের সঙ্গে অভিনয় করেছেন বাপ্পি ও মাহি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads