শ্যামলবাংলা ডেস্ক : নির্বাচনে না গিয়ে আন্দোলনের নামে কোনও দল সহিংসতা সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি ৩০ আগস্ট বৃহস্পতিবার সকালে গাজীপুরের ভোগড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওই কথা বলেন।









