ads

শুক্রবার , ১৫ এপ্রিল ২০১৬ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে এস.জি.সি’র ব্লাড ক্যাম্পেইন

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১৫, ২০১৬ ৭:০৪ অপরাহ্ণ

Sherpurস্টাফ রিপোর্টার : বাংলা নববর্ষ ১৪২৩ বর্ষবরণ উদযাপন উপলক্ষ্যে শেরপুর গ্র্যাজুয়েট ক্লাব (এস.জি.সি)ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) শেরপুর জেলা শাখা (দক্ষিণ) এর উদ্যোগে ‘বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের থানামোড়ে ওই ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ব্লাড ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ডায়াবেটিস সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া ও জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ।
এস.জি.সি ও আসক’র সভাপতি মোঃ আল আমিন রাজুর পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রক্ত দিন জীবন বাচান (রজীবা)’র সভাপতি মোঃ সোহেল রানা, এসজিসির আইসিটি বিষয়ক সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন (সুমন), রক্তদান বিষয়ক সম্পাদক মোঃ সুরুজ্জামান স্বপন, প্রচার সম্পাদক মোঃ শামীম আল মামুন, সহকারী রক্তদান বিষয়ক সম্পাদক মোঃ সুমন আছলাম, সহকারী চিকিৎসা বিষয়ক সম্পাদক মোঃ আকতারুজ্জামান, সহকারী প্রচার সম্পাদক মোঃ রুকুনুজ্জামান রুকন, সহকারী কর্মী বিষয়ক সম্পাদক মোঃ তানভীর মাহতাব, মাহমুদুর রহমান সুজয় প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!