ads

বৃহস্পতিবার , ৩১ মার্চ ২০১৬ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চেয়ারম্যান প্রার্থীর বসতঘর থেকে তালা ভেঙে ২ জনকে উদ্ধার

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৩১, ২০১৬ ৭:৪৬ অপরাহ্ণ
চেয়ারম্যান প্রার্থীর বসতঘর থেকে তালা ভেঙে ২ জনকে উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ শ্রীবরদী সদর ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী আব্দুল হালিম ডাক্তারের বসতবাড়ি থেকে তালাবদ্ধ অবস্থায় স্বতন্ত্র প্রার্থী মোঃ মুরাদুজ্জামান (প্রতীক আনারস) এর নির্বাচনী এজেন্ট মোঃ সুজা উদ্দিন (৬০) ও স্থানীয় বিএনপি নেতা খোকা মিয়া (৫৮) কে উদ্ধার করেছেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন বিশেষ দল। নয়ানী শ্রীবরদী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একক আধিপত্য বিস্তারের জন্য সকাল ১০টার দিকে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মোঃ মুরাদুজ্জামান ও নির্বাচনী এজেন্ট সুজাউদ্দিনের সমর্থকদের দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ধাওয়া করে তাড়িয়ে দেয় আওয়ামী লীগ প্রার্থী ও তার সমর্থকরা। এক পর্যায়ে তারা সুজাউদ্দিন ও তার কর্মী খোকা মিয়াকে বসতবাড়িতে নিয়ে ঘরের দরজা তালাবদ্ধ করে রাখে। খবর পেয়ে দুপুর ১২টার দিকে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নেছার নেতৃত্বে নির্বাচনী অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ টিম ওই বসতবাড়িতে গিয়ে তালা ভেঙে তাদের দুজনকে উদ্ধার করে। ওইসময় আওয়ামী লীগ প্রার্থী ওই ২ ব্যক্তিকে কে বা কারা তার ঘরে আটক করেছে তা তার জানা নেই বলে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নেছা বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক করা ব্যক্তিদের তরফ থেকে কোন মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads