আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির নশরতপুর ধনতলা আলীম মাদরাসার আমিরাতুন নেছা (১৪) নামের ৮ম শ্রেনীর এক ছাত্রী প্রাইভেট পড়ার উদ্যেশে বের হয়ে রহস্যজনক নিখোঁজের দীর্ঘ ১৪ দিন অতিবাহিত হলেও অদ্যবদি তার কোন সন্ধান মিলেনি। সে অপহরন হয়েছে নাকি সেচ্ছায় গৃহত্যাগ করেছে এ নিয়ে নান প্রশ্ন উঠেছে। এ ব্যাপারে ওই ছাত্রীর পিতা আদমদীঘির হাউসপুর গ্রামের আলেফ উদ্দীন থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।
নিখোঁজ আমিরাতুন নেছার পিতা জানান তার উক্ত মেয়ে উপজেলার মুরইল বাজারে খালুর ভাড়া বাসায় থেকে নশরতপুর ধনতলা আলীম মাদরাসায় লেখাপড়া করে। গত ১২ মার্চ বিকেল পৌনে ৪ টায় তার খালু গোলাম মোস্তফার বাসা থেকে নশরতপুর বাজাওে কোচিং সেন্টারে প্রাইভেট পড়ার উদ্যেশ্যে বের হয়ে যাবার পর আর বাসায় ফিরেনি। আত্মীয় স্বজন সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও অদ্যবদি সন্ধান পাওয়া যায়নি। ফলে পরিবারের লোকজন শংকিত হয়ে পড়েছেন।




