ads

রবিবার , ২৭ মার্চ ২০১৬ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তনু হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৭, ২০১৬ ৮:৪৬ অপরাহ্ণ

Shahbagশ্যামলবাংলা ডেস্ক : কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
২৭ মার্চ রবিবার বিকাল ৫টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন শতাধিক শিক্ষার্থী। এসময় তনুর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে নানা স্লোগান দেন তারা। ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল সাড়ে ৫টার দিকে শিক্ষার্থীদের পুলিশ সড়ক থেকে সড়িয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী বিশ্বাস।
কুমিল্লা সেনানিবাস এলাকায় নিজের বাসার কাছে গত ২০ মার্চ রাতে খুন হন ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনু। হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। তনু হত্যার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন স্থানে ক্ষোভ-বিক্ষোভ চলছে।
ওই ঘটনায় তনুর বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মচারী ইয়ার হোসেন একটি মামলা করলেও কোনো খুনিকে শনাক্ত কিংবা গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads