ads

সোমবার , ২১ মার্চ ২০১৬ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২১, ২০১৬ ৮:১১ অপরাহ্ণ
শেরপুরে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমীতে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ সোমবার সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিদ্যালয়ের দুটি ভবনে অনুষ্ঠিত নির্বাচনে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির এক হাজার ২১৩ জন শিক্ষার্থী ভোট প্রদান করে। এর মধ্যে দিবা ও প্রভাতী শাখার শিক্ষার্থী যথাক্রমে ৬০৫ ও ৬০৮ জন।
সোমবার দুপুরে বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, শিক্ষার্থীরা দীর্ঘ লাইন ধরে সুশৃক্সক্ষলভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। নির্বাচনে ষষ্ঠ থেকে দশম শ্রেনির দিবা ও প্রভাতী শাখার ১৪টি পদের বিপরীতে যথাক্রমে ৪৩ জন ও ২১ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।
নির্বাচনে ষষ্ঠ শ্রেণির মাহবুব সুবহানী ও শাহরিয়ার আহমেদ, সপ্তম শ্রেণির খালিকুজ্জামান শাকিব ও সাদমান হাদিস, অষ্টম শ্রেণির আবু হুরাইরা ও আবরার রশীদ খান, নবম শ্রেণির ইসতিয়াক আহাম্মেদ, মোস্তাফিজুর রহমান, আশিকুর রহমান ও রাহিন ইসলাম এবং দশম শ্রেণির খন্দকার শাহরিয়ার, শাহেদ হাসান, ইমরান আলী ও আতিক মোর্শেদ ষ্টুডেন্টস প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়। পরবর্তীতে নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে একজনকে প্রধান সমন্বয়কারী হিসেবে নির্বাচিত করা হবে।
দশম শ্রেনির শিক্ষার্থী মাহবুব হাসান ও মো. আসিফ খন্দকার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে। নির্বাচন প্রক্রিয়াটি তত্ত্বাবধান করেন বিদ্যালয়ের শিক্ষক মো. দেলোয়ার হোসেন ও মোরশেদুল ইসলাম।

ঝিনাইগাতীতে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

Shamol Bangla Ads

ঝিনাইগাতী প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বিদ্যালয় গুলোতে গতকাল ২১ মার্চ মঙ্গলবার স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ উপজেলার ১৯টি উচ্চ বিদ্যালয় ও ১১টি মাদ্রাসায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। যথাযথ নিয়ম অনুযায়ী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। প্রিসাইডিং ও পুলিং’র দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি সদস্যের বিপরীতে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দীতায় অংশ গ্রহণ করে। এ নির্বাচনে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিদ্বন্দীতার মাধ্যমে ৮জন করে সদস্য নির্বাচিত হয়।উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা, উপজেলা শিক্ষা অফিসার মোঃ নাসির উদ্দিন ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ ফরহাদ আহমেদ আকন্দ ভোট চলাকালীন সময়ে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন, শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads