ads

বৃহস্পতিবার , ১৭ মার্চ ২০১৬ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বঙ্গবন্ধুর ৯৭তম জন্ম ও জাতীয় শিশু দিবস পালিত

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৭, ২০১৬ ৬:১৮ অপরাহ্ণ

Sherpur Pic- Sisu Dibosস্টাফ রিপোর্টার : শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৭ মার্চ বৃহস্পতিবার সকাল ৮ টায় জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। ওই সময় জেলা পরিষদ প্রশাসক এডভোকেট আব্দুল হালিম, জেলা প্রশাসক ডা. এ. এম পারভেজ রহিম, পুলিশ সুপার মেহেদুল করিম, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানু, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম রিয়াজুল হাসান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আসাদুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্তসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পু®পস্তবক অর্পন করেন। পরে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে অংশগ্রহণকারীদের জেলা প্রশাসনের তরফ থেকে মিষ্টিমুখ করানো হয়। এছাড়া সকাল ১১ টায় জেলা শিশু একাডেমীতে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, সাড়ে ১১ টায় জেলা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর জীবনী ও মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তক প্রদর্শনী, বাদ যোহর ধর্মীয় উপাসনালয় গুলোতে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ প্রার্থনা, বিকেল ৫ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, সন্ধ্যায় পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যায় বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বঙ্গবন্ধুর জীবনী ও আদর্শের উপর তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
আওয়ামী লীগ ঃ বঙ্গবন্ধুর জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় বঘুনাথবাজারস্থ অস্থায়ী কার্যালয়ের সম্মুখে আওয়ামী লীগের তরফ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। ওই সময় পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, শহর আওয়ামী লীগের এডভোকেট আবুল কাশেম জিপি, সাধারণ সম্পাদক প্রকাশ দত্তসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাদ আছর দলীয় কার্যালয়ে কেক কাটা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয।
শিশু একাডেমী : জাতির জনক বঙ্গবন্ধুৃ শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুদের রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে। ১৬ মার্চ বুধবার জেলা শিশু একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী চিত্রাংকনে পৃথক ২টি এবং রচনা প্রতিযোগিতায় পৃথক ৩টি গ্রুপে অংশ নেয়। বিজয়ীদেরকে ১৭ মার্চ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জতীয় শিশু দিবসের আলোচনা সভায় পুরস্কার প্রদান করা হবে।
Sherpur Forpon Nattogusthiদর্পণ নাট্যগোষ্ঠী : বঙ্গবন্ধুর জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে শেরপুর শহরের শহীদ স্মৃতিস্তম্ভে দর্পণ নাট্যগোষ্ঠীর উদ্যোগে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আখতারুজ্জামান, জেলা রবীন্দ্র সম্মিলন পরিষদের সভানেত্রী সঞ্চিতা হোড় দিপু, শেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, জেলা কালচারাল অফিসার তমাল বোসসহ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক আবু রায়হান পাভেল। পরে শহীদ স্মৃতিস্তম্ভ অঙ্গণে একটি কাঞ্চন গাছের চারা রোপণ করা হয়।

Shamol Bangla Ads

বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ : বঙ্গবন্ধুর জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে শেরপুর শহরের থানামোড়ে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে। এতে কবিতা আবৃত্তি করেন আবৃত্তি পরিষদের সভাপতি মুহাম্মদ আখতারুজ্জামান, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা বঙ্গবন্ধু  আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক মোঃ সুরুজ্জামান, আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক হাদিউল ইসলাম জুয়েল, বিশিষ্ট কবি রবিন পারভেজ, শহীদুজ্জামান প্রমুখ।

Need Ads