ads

রবিবার , ২ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১০ মার্চ থেকে নতুন সূচিতে চলবে ৩৫ ট্রেন

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২, ২০২৫ ২:৫২ অপরাহ্ণ

ঢাকা-চট্টগ্রাম রুটের জনপ্রিয় বিরতিহীন ট্রেন সুবর্ণ এক্সপ্রেস ও সোনার বাংলা এক্সপ্রেসের সময়সূচিতে পরিবর্তন আসছে। বাংলাদেশ রেলওয়ের ৫৪তম ওয়ার্কিং টাইম টেবিল অনুযায়ী আগামী ১০ মার্চ থেকে নতুন সূচি কার্যকর হবে। একইসঙ্গে ৩৫টি ট্রেনের গন্তব্যে পৌঁছানোর সময় এবং ১৫টির প্রারম্ভিক সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এছাড়া চার জোড়া ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিনও পরিবর্তিত হয়েছে।

Shamol Bangla Ads

নতুন সময়সূচি অনুযায়ী, সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রাম থেকে সকাল সাড়ে ৭টার পরিবর্তে সকাল ৭টায় ছাড়বে এবং ঢাকায় পৌঁছাবে ১১টা ২৫ মিনিটে। সোনার বাংলা এক্সপ্রেস বিকাল ৪টা ৪৫ মিনিটের পরিবর্তে বিকাল ৫টায় চট্টগ্রাম থেকে ছাড়বে এবং ঢাকায় পৌঁছাবে রাত ৯টা ৫৫ মিনিটে।

চট্টলা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে সকাল ৬টায় ছেড়ে দুপুর ১২টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ঢাকা থেকে এটি দুপুর ১টা ৪৫ মিনিটে ছেড়ে রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম পৌঁছাবে। পাহাড়িকা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে সকাল ৭টা ৫০ মিনিটে ছাড়বে এবং বিকাল ৩টা ৫৫ মিনিটে সিলেটে পৌঁছাবে। উদয়ন এক্সপ্রেস সিলেট থেকে রাত ১০টায় ছেড়ে ভোর ৫টা ৫০ মিনিটে চট্টগ্রামে পৌঁছাবে।

Shamol Bangla Ads

অন্যান্য রুটের নতুন সূচি থেকে জানা যায়, জামালপুর এক্সপ্রেস সকাল ১০টায় ঢাকা থেকে ছেড়ে বিকাল ৪টা ৪৫ মিনিটে ভূঞাপুর পৌঁছাবে। যমুনা এক্সপ্রেস বিকাল ৪টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে রাত ১১টা ৫০ মিনিটে তারাকান্দি পৌঁছাবে। মেঘনা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে বিকাল ৫টা ১৫ মিনিটে ছেড়ে রাত ৯টা ২৫ মিনিটে চাঁদপুর পৌঁছাবে। তিস্তা এক্সপ্রেস সকাল সাড়ে ৭টায় ঢাকা থেকে ছেড়ে দুপুর ১২টা ৫০ মিনিটে দেওয়ানগঞ্জ পৌঁছাবে।

মোহনগঞ্জ এক্সপ্রেস দুপুর ১টা ১৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মোহনগঞ্জ পৌঁছাবে। গোধূলি এক্সপ্রেস চট্টগ্রাম থেকে বিকাল ৩টায় ছেড়ে রাত ৮টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। মহানগর এক্সপ্রেস চট্টগ্রাম থেকে দুপুর সাড়ে ১২টায় ছেড়ে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। তূর্ণা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে রাত সাড়ে ১১টায় ছেড়ে ভোর ৫টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম থেকে সকাল ৯টা ১৫ মিনিটে ছেড়ে সন্ধ্যা ৬টায় জামালপুর পৌঁছাবে। কিশোরগঞ্জ এক্সপ্রেস বিকাল ৪টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে রাত ৮টায় ঢাকায় পৌঁছাবে।

সাপ্তাহিক বন্ধের সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। পারাবত এক্সপ্রেস সোমবারের পরিবর্তে মঙ্গলবার, হাওর এক্সপ্রেস শুক্রবারের পরিবর্তে বুধবার, মোহনগঞ্জ-ঢাকা এক্সপ্রেস শনিবারের পরিবর্তে বৃহস্পতিবার, কিশোরগঞ্জ এক্সপ্রেস মঙ্গলবারের পরিবর্তে সোমবার এবং মোহনগঞ্জ এক্সপ্রেস বুধবারের পরিবর্তে শুক্রবার বন্ধ থাকবে।

রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা (সিওপিএস) ও ওয়ার্কিং টাইম টেবিল প্রণয়ন কমিটির প্রধান মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, যাত্রীদের সুবিধা বিবেচনা করে নতুন সূচি নির্ধারণ করা হয়েছে, যা আগামী ১০ মার্চ থেকে কার্যকর হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!