ads

বৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০১৩ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহাদেবপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শিক্ষক নিয়োগ চেষ্টা : এলাকায় উত্তেজনা

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৪, ২০১৩ ৮:২৬ অপরাহ্ণ

Naogaon-mapমহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নওগাঁর মহাদেবপুরে একটি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির ৩ জন শিক্ষক নিয়োগের ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছেন কমিটির সদস্য, শিক্ষার্থী এবং অভিভাবকরা। ১৩ নভেম্বর নভেম্বর বুধবার উপজেলার জোয়ানপুর উচ্চ বিদ্যালয়ে ওই ঘটনা ঘটে। ষড়যন্ত্রমূলক ওই নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে ওই বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মাহাফুজ আলম উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে জানা গেছে, ওই বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাহমুদুন্নবী ভুট্টো মোটা অংকের অর্থ বাণিজ্যের মাধ্যমে একজন প্রধান শিক্ষক, একজন সহকারী প্রধান শিক্ষক ও একজন সহকারী শিক্ষক (সমাজ বিজ্ঞান) নিয়োগ প্রদানের লক্ষ্যে মনগড়া নিয়োগ বোর্ড গঠন করে প্রার্থীদের নিয়োগ পরীক্ষার দিন ধার্য করেন ১৩ নভেম্বর। এদিন বিষয়টি জানতে পেরে ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষার্থী এবং অভিভাবকরা নিয়োগ সংক্রান্ত মামলায় আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার কপি প্রদর্শন করলে নিয়োগ বোর্ডের সদস্য ডিজির প্রতিনিধি শ্যামল কুমার চাকী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল হক নিয়োগ বোর্ড স্থগিত করে বিদ্যালয় এলাকা ত্যাগ করেন। এদিকে ওই নিয়োগ প্রচেষ্টাকে কেন্দ্র করে সভাপতিসহ তার সহযোগীদের বিরুদ্ধে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে উঠলে বিদ্যালয় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল হক অভিযোগপ্রাপ্তির কথা স্বীকার করে জানান, আইনী জটিলতার কারণে ওই নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!