ads

শনিবার , ১২ মার্চ ২০১৬ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে খোলা বাজারে চাল বিক্রি উদ্বোধন

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ১২, ২০১৬ ১২:৪৫ অপরাহ্ণ

OMSঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় খাদ্য অধিদপ্তরের উদ্যোগে ১১ মার্চ শুক্রবার থেকে খোলা বাজারে (ওএমএস) চাল বিক্রি শুরু হয়েছে। আনুষ্ঠানিকভাবে খোলা বাজারে চাল বিক্রির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা। উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে ৫ জন ওএমএস ডিলার নিয়োগ দেয়া হয়েছে। প্রতি কেজি চালের মূল্য ১৫ নির্ধারণ করা হয়েছে। মাথাপিছু ৫ কেজি চাল কিনতে পারবে ক্রেতারা। সপ্তাহে শনিবার ব্যতীত প্রতিদিনই ওএমএস’র চাল বিক্রি করা হবে। ওইসময় ইউএনও মোহাম্মদ সেলিম রেজা’র সাথে আরও উপস্থিত ছিলেন তদারকি কর্মকর্তা খলিলুর রহমান, জহিরুল ইসলাম প্রমুখ।

Need Ads