ঝিনাইগাতী প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে অন্তত: ২০ জন যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে এসএসসি পরীক্ষার্থীসহ ১৩ যাত্রীর অবস্থা গুরুতর। ৮ মার্চ মঙ্গলবার সকালে উপজেলার আহাম্মদ নগর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শেরপুর থেকে ঝিনাইগাতীগামী পিপি পরিবহন নামে একটি বাস উপজেলার আহাম্মদ নগর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় দ্রুত আহতদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করে। পরে কর্তব্যরত চিকিৎসক ১৩ জনকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপালে রেফার করেন।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।




