স্টাফ রিপোর্টার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের আওতায় ‘নারী উদ্যোক্তা উন্নয়ন ও সম্প্রসারণ কর্মসূচী’র অংশ হিসেবে শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর মিলনায়তনে ৮ দিনব্যাপী বেসিক বিউটিফিকেশন কোর্স ও বেসিক সেলাই কাটিং কোর্স শুরু হয়েছে। ৫ মার্চ শনিবার সকালে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে আয়োজিত ওই প্রশিক্ষণ কর্মশালার প্রকল্প পরিচালক কফিল উদ্দিন (উপ-সচিব), মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উপ-সচিব মো. এ. জাফর সরকার, জয়িতা ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. শাখাওয়াত হোসেন কর্মশালার কার্যক্রম পরিদর্শন করেন। ওইসময় শেরপুর চেম্বার ভবনে আয়োজিত এক আলোচনা সভায় চেম্বার অব কমার্সের সভাপতি ও এফবিসিসিআই’র পরিচালক মো. মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৩ মার্চ থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মশালা চলবে ১০ মার্চ পর্যন্ত। এতে বিউটিফিকেশনের প্রশিক্ষক হিসেবে আছেন আঞ্জুমানারা শেখ মিষ্টি ও শ্রাবস্তি এবং টেইলারিংয়ে প্রশিক্ষক রয়েছেন দিলরুবা হুসনা ও খালেদা আক্তার। কর্মশালার দু‘টি বিভাগে ২০ জন করে মোট ৪০ নারী অংশ নিচ্ছেন।




