ads

শুক্রবার , ৪ মার্চ ২০১৬ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সেচ পাম্প ঘরে যুবককে জবাই করে হত্যা : আটক ১

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৪, ২০১৬ ৪:৪৮ অপরাহ্ণ

Hottaস্টাফ রিপোর্টার : শেরপুরে সেচ পাম্প ঘরে উসমান আলী (২৩) নামে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ৪ মার্চ শুক্রবার ভোররাতে সদর উপজেলার হেরুয়া বালুঘাট এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত উসমান স্থানীয় মৃত আব্দুল জুব্বার আহালু ছেলে। শুক্রবার বিকেলে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে উসমান আলীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ওই ঘটনায় নিহতের ভগ্নিপতি দুলাল হোসেন কালাম বাদী হয়ে প্রতিপক্ষ সৈয়দ জামাল (৬০) সহ ৭ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
জানা যায়, সেচ পাম্প মালিক উসমান আলীর সাথে পানি দেওয়া না দেওয়া নিয়ে প্রতিবেশি সৈয়দ জামাল গংদের বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে প্রতিদিনের মতো উসমান আলী তার বাড়ির পাশে সেচ পাম্প পাহারা দেয়ার জন্য সেচ পাম্প ঘরে শুয়ে পড়ে। শুক্রবার ভোর ৪টার দিকে তার গড়গড় শব্দে পাশের বাড়ির লোকজন সেচ পাম্প ঘরে গিয়ে তাকে জবাই করা অবস্থায় দেখে। ওইসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ শাজাহান মিয়া শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে লাশ উদ্ধার ও আলতাফ হোসেন নামে এক যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
এ ব্যাপারে শেরপুর সদর থানার এসআই সজিব খান বলেন, লাশের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এটি পরিকল্পিত হত্যাকান্ড বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads