ads

সোমবার , ১৩ ডিসেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ওমিক্রনে মারা যাওয়ার হার কম: স্বাস্থ্যমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৬১
ওমিক্রনে মারা যাওয়ার হার কম: স্বাস্থ্যমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ওমিক্রন নিয়ে এখনো দেশ ভালো আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, যদিও দেশে দুইজনের শরীরে ওমিক্রন ধরা পড়েছে। তবে ভালো খবর হলো মারা যায়নি কেউ। ওমিক্রনে মারা যাওয়ার হার কম। তবে এটা ছড়ায় বেশি। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে।

Shamol Bangla Ads

সোমবার মন্ত্রিপরিষদের বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন। বৈঠকে ভ্যাকসিন নিয়ে আলোচনা হয়েছে। ওমিক্রন মোকাবেলায় প্রস্তুতির বিষয়ে জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘১১ কোটি টিকা দেওয়া হয়েছে। এ মাসে দেড় থেকে দুই কোটি দেওয়া হবে। শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। এটা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।’

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, যারা ফ্রন্টলাইনে কাজ করেন তারা এবং যারা বয়স্ক তাদেরকে এ মাসের মধ্যে বুস্টার ডোজ দেওয়া হবে। তারা অগ্রাধিকার ভিত্তিতে বুস্টার ডোজ পাবে। পরে বাকিরা পাবে। এ ছাড়া যারা এখনো টিকা নেননি, তাদেরকে টিকা নেওয়ার অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আওয়ামী লীগ এখন আর রাজনৈতিক দল নেই :… পরবর্তী সংবাদ ময়মনসিংহে দুই ভাই খুন: ইউপি চেয়ারম্যানসহ আসামি ৩৬

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads