ads

রবিবার , ২৮ ফেব্রুয়ারি ২০১৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিল্প প্রতিষ্ঠান গড়তে পরিবেশকে গুরুত্ব দেয়ার আহ্বান

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৮, ২০১৬ ২:১৫ অপরাহ্ণ

pmশ্যামলবাংলা ডেস্ক : শিল্প প্রতিষ্ঠান গড়তে পরিবেশকে গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৮ ফেব্রুয়ারি রবিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১০টি অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন অনুষ্ঠানে তিনি ওই আহ্বান জানান। ওইসময় শেখ হাসিনা বলেন, আজকে আমরা ১০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি। আমরা দেশে এরকম ১০০টি শিল্পাঞ্চল গড়ে তুলবো। এক্ষেত্রে সরকারি, বেসরকারি, সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ, জিটুজি, পিপিপি উদ্যোগ বা প্রয়োজনীয় যেকোনো উদ্যোগ নেয়া হবে। তিনি বলেন, আমাদের বিভিন্ন এলাকায় শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। তবে তা হবে পরিকল্পিত। আমাদের পরিবেশের যাতে ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
আজকের অনুষ্ঠানে চট্টগ্রামের মিরসরাই, মৌলভীবাজারের শ্রীহট্ট, বাগেরহাটের মংলা, কক্সবাজারের সাবরাং পর্যটন অঞ্চল, নরসিংদীর পলাশে ‘এ কে খান অর্থনৈতিক অঞ্চল’, মুন্সীগঞ্জের গজারিয়ায় ‘আবদুল মোনেম অর্থনৈতিক অঞ্চল’, নারায়ণগঞ্জের ‘মেঘনা ইন্ডাস্ট্রিয়াল অর্থনৈতিক অঞ্চল’ ও ‘মেঘনা অর্থনৈতিক অঞ্চল’, গাজীপুরে ‘বে অর্থনৈতিক অঞ্চল’ এবং নারায়ণগঞ্জে ‘আমান অর্থনৈতিক অঞ্চল’।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!