ads

রবিবার , ২৮ ফেব্রুয়ারি ২০১৬ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘মন্ত্রী আনিসুলও ওয়ান ইলেভেনের কুশিলব’ : শেরপুরে জাপার সম্মেলনে এরশাদ

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৮, ২০১৬ ৬:৫১ অপরাহ্ণ

Sherpur Pic-6স্টাফ রিপোর্টার : এবার নিজের দলের প্রেসিয়িাম সদস্য ও পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বিচার দাবি করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। ২৮ ফেব্রুয়ারি রবিবার বিকেলে শেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওই দাবি করেন। ওইসময় তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ছোট ভাই জি.এম কাদেরকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান করেছি। আমার অবর্তমানে সে-ই পার্টি পরিচালনা করবে। তিনি ওয়ান ইলেভেনের কুশিলবদের বিচার দাবি করে বলেন, জাতীয় পার্টির মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ একজন ‘বেঈমান’। মাহফুজ আনামের মতো মন্ত্রী আনিসুলও ওয়ান ইলেভেনের একজন কুশিলব। অবৈধভাবে ফখরুল-মইনকে ক্ষমতায় আনার পেছনে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামসহ যে ক’জনের নাম এসেছে তাদের সাথে আরেকজনের নাম সংযোজন করতে হবে। তিনি হচ্ছেন, আমার দলের প্রেসিডিয়ামের সদস্য ও পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তিনি সে সময় আমাকে সরিয়ে অবৈধভাবে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছিলেন। আমি ১/১১ হোতাদের সাথে তারও বিচার দাবি করছি।
জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মো. ইলিয়াছ উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি.এম কাদের, প্রধান বক্তা মহাসচিব রহুল আমিন হাওলাদার এমপি এবং কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সম্মেলনে প্রায় ২ হাজার কাউন্সিলর ও ডেলিগেটস অংশগ্রহণ করেন। জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ পরে ফের নতুন কমিটির সভাপতি হিসেবে ইলিয়াছ উদ্দিন ও সাধারন সম্পাদক হিসেবে শফিকুল ইসলাম ঠান্ডার নাম ঘোষণা করেন। ওইসময় পুরো মিলনায়তনজুড়ে নেতাকর্মীরা করতালি দিয়ে তাদের অভিনন্দিত করেন।
উল্লেখ্য, ২০১৩ সালের জানুয়ারি মাসে জেলা জাতীয় পার্টির সর্বশেষ সম্মেলন হয়েছিলো।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads