ads

বুধবার , ২৮ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শুটিংয়ে ব্যস্ত শুভ

খবর টি পড়েছেন : ১৭৯
শুটিংয়ে ব্যস্ত শুভ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : ঢাকাই সিনেমায় হিরো’র বড়ই অভাব। হাতেগোনা কয়েকজন হিরো নিয়ে চলছে ঢালিউড। তবে আশার কথা হচ্ছে তরুণদের মধ্যে অনেকেই প্রবেশ করেছেন রঙিন বড় পর্দায়। এ ক্ষেত্রে বলা যায় আরেফিন শুভর নাম। একসময় বিজ্ঞাপন ও টেলিভিশনের পর্দায় সীমাবদ্ধ ছিলেন শুভ।

বর্তমানে তিনি ঢালিউডের জনপ্রিয় নায়ক। বিশেষ করে কিছুদিন আগে ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার মুক্তির পর শুভর কদর আরও বৃদ্ধি পেয়েছে। পরিচালকরাও তাকে পাওয়ার জন্য অপেক্ষা করছেন। কিন্তু শুভর এখন দাম বেড়েছে।

Shamol Bangla Ads

দুটি ছবির শুটিং নিয়ে শুভ এখন কলকাতায় অবস্থান করছেন। ক্যারিয়ারের দারুণ একটি সময় পার করছেন এখন তিনি। হাতে রয়েছে ৫টি ছবি। প্রতিটি ছবিই দারুণ সব গল্প নিয়ে নির্মিত হচ্ছে। এর মধ্যে ভারতের বিখ্যাত নির্মাতা অরিন্দম শীলের ছবিও রয়েছে। নাম ‘বালিঘর’।

অন্যদিকে আরেক বরেণ্য নায়ক আলমগীরের নির্মিত ছবি ‘একটি সিনেমার গল্প’তেও রয়েছেন তিনি। ছবিটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।

পাশাপাশি জাহিদ রেজোয়ানের ‘মৃত্যুপুরী’ কলকাতার নির্মাতা রঞ্জন ঘোষের ‘আহা রে’ এবং শিহাব শাহিনের ‘মনফড়িং’ নামের একটি ছবির শুটিংও শুরু করার কথা রয়েছে।

প্রতিটি ছবিতেই ভিন্ন ভিন্ন শুভকে দেখতে পাবেন দর্শক। ৫টি ছবি নিয়েই বেশ আশাবাদী ঢাকাই ছবির দর্শকপ্রিয় অভিনেতা ।

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ সুফি সংগীতের আসরে মুগ্ধ শ্রোতা-দর্শক পরবর্তী সংবাদ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিস্ময়কর উত্থান ঘটেছে: তোফায়েল…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads