ads

বুধবার , ২৪ ফেব্রুয়ারি ২০১৬ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টি-২০ এশিয়া কাপ

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৪, ২০১৬ ৬:৩৭ অপরাহ্ণ

01835bangladesh_vs_Indiaশ্যামলবাংলা স্পোর্টস : ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ১২টি এশিয়া কাপ। তবে ১৩তম এশিয়া কাপের পথচলা শুরু হচ্ছে ভিন্নভাবে। ক্রিকেটের সংক্ষিপ্ত ও জনপ্রিয় ভার্সন টুয়েন্টি টুয়েন্টি ফরম্যাটে শুরু হবে এশিয়া কাপের ১৩তম আসর। আজ থেকে শুরু হওয়া টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে খেলাটি।
১৯৮৪ সালে প্রথম অনুষ্ঠিত হয় এশিয়া কাপ। এরপর আরও ১১টি আসর অনুষ্ঠিত হয়। এর সবক’টিই হয়েছে ওয়ানডে ফরম্যাটে। তবে ১৩তম এশিয়া কাপটি স্বাদ পেতে যাচ্ছে নতুনত্ব। প্রথমবারের মত টি-২০ ফরম্যাটে অনুষ্ঠিত হবে ১৩তম এশিয়া কাপ। কারন আগামী মাসেই ভারতে অনুষ্টিত হবে টি-২০ বিশ্বকাপ। সেই লক্ষ্যে ১৩তম এশিয়া কাপটি টি-২০ ফরম্যাটে অনুষ্ঠিত হবে। আর সেটির স্বাদ পাবে বাংলাদেশ। এই নিয়ে টানা তৃতীয়বারের মত এশিয়া কাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ।
হ্যাট্রিক আয়োজনের প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। প্রতিপক্ষ শক্তিশালী এ কথা বেশ ভালোভাবেই জানে স্বাগতিকরা। এছাড়া পরিসংখ্যানও বলছে, আজকের ম্যাচে স্পষ্টভাবে ফেভারিট ভারত। কারণ ২০০৯ ও ২০১৪ সালে দুইটি টি২০ ম্যাচ খেলেছে বাংলাদেশ ও ভারত। দু’টি ম্যাচই হেসেখেলে জিতেছে টিম ইন্ডিয়া। ২০০৯ সালের প্রথম টি২০ সাক্ষাতে ২৫ রানে জিতেছিলো ভারত। আর ২০১৪ সালে মিরপুরে নিজেদের ঘরের মাঠে মাশরাফিরা ৮ উইকেটে হেরেছিলো ভারতের কাছে।
সে হিসেবে ভারতের মিরপুরের উইকেটে মাশরাফিদের বিপক্ষে টি২০-র স্মৃতি অবশ্যই আনন্দদায়ক। কিন্তু সেটা বাংলাদেশের ক্ষেত্রে নয়। সঙ্গে যোগ হয়েছে ২০১৪ সালে ভারতের বিপক্ষে সেই ম্যাচে অংশ নেয়া তামিম ইকবাল, এনামুল হক জুনিয়র আর শামসুর রহমান, জিয়াউর রহমান আর সোহাগ গাজী কেউ দলে নেই। টি২০ এশিয়া কাপে প্রথমবার অংশ নেবেন সৌম্য সরকার, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিথুন, আরাফাত সানি, আবু হায়দার রনি ও নুরুল হাসান। ৭ জন নতুন মুখ নিয়ে দল সাজালেও, শুভ সূচনা করার লক্ষ্য নিয়েই কাল মাঠে নামবে মাশরাফি বাহিনী।
ভারতের মুখোমুখি হবার আগের দিন সংবাদ সম্মেলনে তেমনই ইঙ্গিত দিলেন মাশরাফি, ‘এবারই প্রথম টি-২০ ফরম্যাটে অনুষ্টিত হচ্ছে এশিয়া কাপ। এটা শুধু আমাদের জন্যই নয়, সবার জন্য নতুন অভিজ্ঞতা। তাই এমন বিষয় নিয়ে আমরা রোমাঞ্চিত। তবে প্রথম ম্যাচ নিয়ে আমাদের প্রস্তুতিও অনেক ভালো। আশা করছি, আমরা ভালো কিছু করতে পারবো। আর এটি যেহেতু টি-২০ বিশ্বকাপের আগে হচ্ছে, তাই এবারের এশিয়া কাপ আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ।’
এশিয়া কাছের মধ্যে বিশ্বকাপ নিয়ে ভাবনাটা রয়েছে ভারতেরও। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে জানালেন দলের সেরা তারকা বিরাট কোহলি, ‘বিশ্বকাপের আগে এবারের এশিয়া কাপটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের আগে এই আসরে অংশ নেয়া দলগুলো নিজেদের অবস্থান ও শক্তি সর্ম্পকে সম্যক ধারণা লাভ করতে পারে। এছাড়া বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশন আর এশিয়া কাপের প্লেয়িং কন্ডিশন একই রকম। তাই বিশ্বকাপের জন্য এটি চ্যালেঞ্জিং।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads