কুষ্টিয়া প্রতিনিধি : জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জামায়াত ইসলামী যুদ্ধাপরাধী দল আর তাই তাদের রাজনীতি করার কোন অধিকার নেই। তিনি ২৮ মার্চ শুক্রবার দুপুরে কুষ্টিয়া সার্কিট হাউজে পৌঁছানোর পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ওই আহবান জানান।

এসময় মন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া রাজনীতিতে যে ভুল করেছেন তাতে তার মিথ্যাচার করা ছাড়া আর কোন উপায় নেই, আর তাই বেগম খালেদা জিয়াকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহবান জানান।
ইনু আরও বলেন, জেনারেল জিয়াউর রহমান কে রাষ্ট্রপতি বলে যারা দাবী করেছিলেন, তারা নিশ্চয়ই জানেন রাষ্ট্রপতি হওয়ার কিছুদিন পরে ১৭ এপ্রিল ১৯৭১ সালে আমাদের বাংলাদেশের সরকারের অধিনে উনি আবার মেজরের চাকরিতে ফেরৎ আসেন এবং মেজরের চাকরিতে বহাল ছিলেন এবং মেজর হওয়ার পরে বাংলাদেশ সরকারের অধিনে তিনি কর্ণেল হন এবং উপপ্রধান হন। ৭৫-এ বঙ্গবন্ধুর হত্যার পরে নিজে নিজেই প্রধান সামরিক আইন প্রশাসক হন এবং তার বহুদিন পরে হ্যা-না ভোটের মধ্যদিয়ে একতরফা ভোটের মধ্যদিয়ে নিজেকে রাষ্ট্রপতি ঘোষনা করেন।
এসময় কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, জাতীয় নারী জোটের আহবায়ক আফরোজা হক রীনা ও জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ মহাজোটের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা কলেজের নবনির্মিত মিলনায়তন উদ্বোধন এবং হালসা কলেজ মাঠে জাসদেও জনসভায় যোগ দেন।




