ads

মঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নতুন নতুন পণ্য উৎপাদন করতে হবে : প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ২৫০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গার্মেন্টসে যারা কাজ করেন তাদের নতুন বাজার খুঁজে বের করতে হবে, নতুন নতুন পণ্য উৎপাদন করতে হবে। ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে জাতীয় বস্ত্র দিবস উদযাপন ও ৬টি টেক্সটাইল শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ওই কথা বলেন। গণভবন থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তিনি।

Shamol Bangla Ads

শেখ হাসিনা বলেন, বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের পোশাক ব্যবহার করা হয়। নতুন ওই বাজার আমরা খুঁজে বের করতে পারি। ইতোমধ্যে কিছু পাওয়া গেছে। তিনি আরও বলেন, পোশাক খাতে গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে নারীরা এসে কাজ করে। এর ফলে গ্রামীণ অর্থনীতিতেও তারা বিশেষ অবদান রাখছে। একেকটি পরিবারও আর্থিক সক্ষমতা অর্জন করছে। কাজেই আমাদের এই শিল্পটির ওপর নজর দেয়া দরকার।

সরকারপ্রধান বলেন, আমাদের ঐতিহ্যগুলো একে একে হারিয়ে যাচ্ছিল। আমরা এখন চেষ্টা করে যাচ্ছি সেগুলো আবার নতুনভাবে শুরু করতে। সরকারের উদ্যোগের কারণে হারিয়ে যাওয়া ঐতিহ্য মসলিন ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। এখন গবেষণার মাধ্যমে এটিকে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার চেষ্টা চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সুন্দরবন দিবস আজ পরবর্তী সংবাদ বসন্তের রঙে ভালোবাসা দিবস আজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads