ads

রবিবার , ২১ ফেব্রুয়ারি ২০১৬ | ২১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
ফেব্রুয়ারি ২১, ২০১৬ ১:২৫ অপরাহ্ণ
ঝিনাইগাতীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

21 Photoঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ২১ ফেব্রুয়ারী রোববার যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রাত ১২.০১ মিনিটে উপজেলা পরিষদ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা ও ইউএনও মোহাম্মদ সেলিম রেজা, থানা পুলিশের পক্ষ থেকে ওসি মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এসএমএ ওয়ারেজ নাইম। এছাড়া যুবলীগ, ছাত্রলীগ, উপজেলা বিএনপি, উপজেলা জাসদ ও ঝিনাইগাতী প্রেসকাবসহ বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠণ ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এ সময় ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও ১ মিনিট নীরবতা পালন করা হয়। সকাল ৮ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য একেএম ফজলুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মোঃ কোরবান আলী, ওসি মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ্ব এসএমএ ওয়ারেজ নাইম, সাধারন সম্পাদক এসএম আমিরুজ্জামান লেবু, মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি মোঃ শাহ জাহান, ছাত্রলীগ নেতা শাহরীয়ার খান শাওন প্রমূখ। এ অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন-উর রশিদ। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে বিভিন্ন বিদ্যালয়ের শিশু-কিশোর শিক্ষার্থীদের অংশ গ্রহণে রচনা ও চিত্রাঙ্গণ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এবং স্থানীয় শিল্পীদের অংশ গ্রহণে ভাষা শহীদদের স্মরণে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Need Ads