ads

বৃহস্পতিবার , ১১ ফেব্রুয়ারি ২০১৬ | ২৩ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সাংবাদিক-লেখক শাহ আলম বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
ফেব্রুয়ারি ১১, ২০১৬ ৭:৫৬ অপরাহ্ণ

Shah Alam Babul 1স্টাফ রিপোর্টার : শেরপুরে শ্যামলবাংলা২৪ডটকম’র প্রতিষ্ঠাতা নির্বাহী সম্পাদক, শিক্ষক, লেখক, সাংস্কৃতিক কর্মী শাহ আলম বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। এ উপলক্ষ্যে পরিবারের পক্ষ থেকে শহরের বাগরাসাস্থ বাসায় বাদ যোহর এক মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। অন্যদিকে শ্যামলবাংলা২৪ডটকম পরিবার প্রয়াত শাহ আলম বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্যামলবাংলা কার্যালয়ে বাদ মাগরিব আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্যামলবাংলা সম্পাদক রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে অনুষ্ঠানে সাপ্তাহিক দশকাহনীয়া সম্পাদক মুহাম্মদ আবু বকর, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, আইনজীবী সমিতির সহ-সভাপতি এডভোকেট হরিদাস সাহা, সাবেক ভারপ্রাপ্ত মেয়র এডভোকেট আব্দুল মান্নান, প্রেসকাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মেরাজ উদ্দিন, শ্যামলবাংলা২৪ডটকম’র নির্বাহী সম্পাদক মোহাম্মদ জুবায়ের রহমান, ব্যবস্থাপনা সম্পাদক এডভোকেট ফারহানা পারভীন মুন্নী ও এডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসম নাসিম কাকনসহ প্রয়াত শাহ আলম বাবুলের স্বজনরা শরিক হন।
উল্লেখ্য, শাহ আলম বাবুল শেরপুর জেলা সিপিবি ও উদীচী শিল্পী গোষ্ঠীর যুগ্ম সাধারণ সম্পাদক এবং অনলাইন নিউজপোর্টাল শ্যামলবাংলা২৪ডটকম’র প্রতিষ্ঠাতা পরিচালক ও নির্বাহী সম্পাদকসহ অনেক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি গত বছরের ৮ ফেব্রুয়ারি রবিবার ভোর রাতে শেরপুর শহরের নতুন বাস টার্মিনাল এলাকাস্থ বাসায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে টানা ৪ দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে থাকাবস্থায় ১১ ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বর্তমানে ২ কন্যা ও এক শিশুপুত্র নিয়ে বিপত্নীক স্ত্রী রিপা কঠিন দারিদ্র্যের মধ্যে সংসার চালাচ্ছেন।

Need Ads