ads

বৃহস্পতিবার , ১৪ জানুয়ারি ২০১৬ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে একটি বাড়ি একটি খামার প্রকল্পের ঋণ বিতরণ

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৪, ২০১৬ ৬:৩৪ অপরাহ্ণ

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে একটি বাড়ি একটি খামার প্রকল্পের সদস্যদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে। ১৩ জানুয়ারি বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ঋণ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফরহাদ আহমেদ আকন্দ, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ সুরুজ্জামান প্রমুখ। এদিন কালাকুড়া, নওকুচি, হালচাটি, পুরুষ উত্তমখিলা গ্রাম উন্নয়ন সমিতি’র ২৫ জন সদস্যের মাঝে ২৫টি চেকের মাধ্যমে ৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

ঝিনাইগাতীতে অন্ধদের মাঝে কম্বল বিতরণ

Shamol Bangla Ads

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা ১৩ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলার বাকাকুড়া বাজারে কাংশা ইউনিয়নের প্রতিবন্ধী ও অন্ধদের মাঝে কম্বল বিতরণ করেছেন। ওইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, সিএ ইনসান আলী, অন্ধ কল্যাণ সমিতির সভাপতি আবুল কালাম, কাংশা ইউনিয়ন আ’লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আনার উল্যাহ প্রমূখ। এ সময় আনুষ্ঠানিকভাবে ২৫ জন অন্ধ ও প্রতিবন্ধীর হাতে কম্বল তুলে দেয়া হয়।

Need Ads
error: কপি হবে না!