ads

রবিবার , ১০ জানুয়ারি ২০১৬ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নতুন ৬ বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১০, ২০১৬ ৮:১৩ অপরাহ্ণ

bangladesh-government-logoশ্যামলবাংলা ডেস্ক : নতুন ৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদনের প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। ১০ জানুয়ারি রবিবার এই প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে গত ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেন।অনুমোদন পাওয়া বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব স্কলার। এটি গুলশানে স্থাপিত হবে। অন্যটি কানাডিয়ান ইউনিভার্সিটি। এর ঠিকানা হচ্ছে তেজগাঁও। বাকি চারটির মধ্যে এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশ। এটি মানিকগঞ্জে স্থাপনের কথা বলা হচ্ছে। খুলনায় স্থাপন করা হবে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি। কুষ্টিয়ায় হচ্ছে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়। চট্টগ্রামে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, চট্টগ্রাম।
ওই ৬টিসহ দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হলো ৮৯টি। রাজধানীতে নতুন ২টি নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়িয়েছে ৫১টিতে। এর আগে রাজধানীতে আর কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন না দেয়ার সিদ্ধান্ত ছিল।

Need Ads
error: কপি হবে না!