ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি : উপজেলা পরিষদ নির্বাচনে ভান্ডারিয়ায় ১৯ প্রার্থীর মধ্যে ১১ প্রার্থী বৈধ ঘোষনা করা হয়েছে। পিরোজপুর জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে বুধবার মনোনয়ন পত্র বাছাইয়ে ১১ প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়। উপজেলা চেয়ারম্যান প্রার্থী মনিরুল হক মনি জোমাদ্দার (জাতিয় পার্টি জেপি), মাহিবুল হোসেন মাহিম(জাতিয় পার্টি জেপি), আতিকুল ইসলাম উজ্জল (স্বতন্ত্র), মুজিবুর রহমান গাজী (জাকের পার্টি), উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ) মিরাজুল ইসলাম (মহাজোট), মো. ছগির হোসেন (স্বতন্ত্র), ওয়াসিম মন্নান উৎপল (বিএনপি), মো. শাহাদৎ হোসেন (ওয়াকার্স পার্টি), মহিলা ভাইস চেয়ারম্যান সাইয়েদা জাহানারা, রোকেয়া বেগম ও আসমা আক্তার (মহাজোট) ৩ প্রাথীর মনোনয়নই বৈধ ঘোষনা করা হয় । উপজেলা চেয়ারম্যান প্রার্থী কাজী রোকনুজ্জামান বশির এবং অপর ৭ ভাইস চেয়ারম্যান (পুরুষ)প্রার্থীর মনোনয়ন ত্র“টি বিচ্যুতির কারণে প্রাথমিকভাবে অবৈধের তালিকায় রাখা হয়েছে, তবে এসব প্রার্থী আপিলের সুযোগ পাবে।




