শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বেগম খালেদা জিয়া বার বার পরাজিত হয়েছেন। ২০১৯ সালের নির্বাচনেও পৌর নির্বাচনের মতো পরাজিত হবেন তিনি। তিনি ৫ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে ধানমন্ডির রাসেল স্কয়ারে আওয়ামী লীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগের সমাবেশ বঙ্গবন্ধু এভিনিউ ও রাসেল স্কয়ারে অনুষ্ঠিত হয় ধানমন্ডির রাসেল স্কয়ারের সমাবেশে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। সমাবেশে উপস্থিত আছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

বিকাল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ের সমাবেশে যোগ দেন জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তার সভাপতিত্বে সমাবেশে এসেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীসহ মহানগর আওয়ামী লীগের নেতারা।




