ads

মঙ্গলবার , ২২ জুলাই ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩১

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২২, ২০২৫ ৪:৩১ অপরাহ্ণ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে পৌঁছেছে। ২২ জুলাই মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

Shamol Bangla Ads

আইএসপিআর জানায়, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত কুয়েত মৈত্রী হাসপাতালে আহত রয়েছেন ৮ জন, জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহত রয়েছেন ৪৬ জন, মারা গেছেন ১০ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত রয়েছেন ৩ জন, মারা গেছেন ১ জন, ঢাকার সিএমএইচে আহত রয়েছেন ২৮ জন, মারা গেছেন ১৬ জন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে আহত রয়েছেন ১৩ জন, মারা গেছেন ২ জন, উত্তরা আধুনিক হাসপাতালে আহত রয়েছেন ৬০ জন, মারা গেছেন ১ জন, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত রয়েছেন ১ জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে আহত রয়েছেন ১ জন, ইউনাইটেড হাসপাতালে আহত রয়েছেন ২ জন, মারা গেছেন ১ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৩ জন আহত রয়েছেন।

আইএসপিআর আরও জানায়, বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ৩১ জনের প্রাণহানি হয়েছে ও ১৬৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Shamol Bangla Ads

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর আগে জানিয়েছে, গতকাল দুপুর ১টা ৬ মিনিটে রাজধানীর কুর্মিটোলার বিমানবাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটি স্কুল ভবনের ওপর এসে বিধ্বস্ত হয়। দুপুর ১টা ১৮ মিনিটে এই খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। পরে জানা যায়, বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়েছে। প্রশিক্ষণের কাজে ব্যবহৃত চীনের তৈরি এই যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরার ওই স্কুল ভবনে আছড়ে পড়েছিল।

বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায় স্কুল ভবনে। তখন দগ্ধ শিশুদের আর্তনাদ, সন্তানের খোঁজে পাগলপ্রায় মা-বাবা ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ।

Need Ads
error: কপি হবে না!