স্টাফ রিপোটার : শেরপুরে ৪ জানুয়ারি সোমবার ভোর ৫টা ৫ মিনিটের সময় মাঝারি ধরনের ভূমিকম্প হয়েছে। প্রায় দেড় মিনিটব্যাপী ওই ভূমিকম্পের সময় শহরের সর্বস্তরের মানুষের ঘুম ভেঙে যায়। ওইসময় তারা ঘর থেকে বের হয়ে রাস্তায় নেমে যায়। কেউ বা আতংকগ্রস্ত হয়ে দোয়া-দরূদ পড়তে থাকে। শহরের বিভিন্ন পুকুরের পানি উপচে উঠে ও ঘরের ভেতর শো-কেস, আলমিরার আসবাবপত্র ভূ-কম্পের ঝাকুনিতে কাঁপতে থাকে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন য়-তির খবর পাওয়া যায়নি।




