ads

শনিবার , ৬ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকায় বেনাপোল এক্সপ্রেসে আগুন, নিহত ৪

খবর টি পড়েছেন : ৬৪২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনে দুই নারী, এক শিশুসহ অন্তত চারজনের মৃত্যু হয়েছে। ৫ জানুয়ারি শুক্রবার রাত ৯টার দিকে চলন্ত ট্রেনটিতে দুর্বৃত্তরা আগুন দেয়।
জানা গেছে, বেনাপোল থেকে দেড় শতাধিক যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকায় আসছিল। পদ্মা সেতু হয়ে ঢাকায় ঢোকার পর কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর আগে সায়েদাবাদ থেকে গোলাপবাগের পথে ওই ট্রেনে আগুন জ্বলতে দেখা যায়।

Shamol Bangla Ads

আগুনে চারটি বগি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়ে রেলওয়ে পুলিশের ঢাকা বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর মোখলেছুর রহমান বলেন, “সায়দাবাদ এলাকা অতিক্রমকালে বেনাপোল এক্সপ্রেসের ‘চ’ বগিতে প্রথমে আগুন দেখা যায়। এরপর পাওয়ার কার এবং আরো দুটি বগিতে আগুন ছড়িয়ে যায়।”

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন শুক্রবার রাত সাড়ে ১০ ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, “আমরা আনুমানিক সোয়া ৯টার দিকে জানতে পারি আগুন লেগেছে। দুর্বৃত্তরা আগুন দিয়েছে না-কি নাশকতাকারীরা দিয়েছে না কি অন্য কোনোভাবে আগুন লেগেছে, তা আমাদের গোয়েন্দারা তদন্ত করছেন। ট্রেনের চালকসহ ট্রেনে থাকাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছি, কীভাবে আগুনটি লেগেছে।”

Shamol Bangla Ads

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক আনোয়ার হোসেন জানান, শুক্রবার রাত ৯টা ৫মিনিটে চলন্ত ট্রেনে আগুন লাগার খবর পান তারা। আগুন নেভাতে মোট আটটি ইউনিট সেখানে পাঠানো হয়। তারা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। র‌্যাব ও বিজিবি সদস্যরাও উদ্ধারকাজে সহায়তা করেন।

মাসুদ রানা নামে একজন প্রত্যক্ষদর্শী জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন একজন ব্যক্তি জানালা থেকে মাথা বের করে রেখেছেন। তারা কয়েকজন মিলে তাকে বের করার চেষ্টা করেন। কিন্তু তিনি বলছিলেন তার স্ত্রী এবং সন্তান পুড়ে গেছে, তিনিও অনেকখানি পুড়ে গেছেন। শেষ পর্যন্ত ওই ব্যক্তিকে জ্বলে পুড়ে মরতে দেখলাম।

তনিমা ইয়ামিন নামের একজন সেখানে তার বোনকে খুঁজছিলেন। বোনের নাম এলিনা ইয়ামিন, তার সাথে আছে ৫ মাসের বাচ্চা সৈয়দ আরফান হোসেন। তাদের বাড়ি মাগুরা।

নির্বাচন বর্জন করা বিএনপির হরতাল অবরোধের মধ্যে গত দুই মাসে প্রায় তিনশ যানবাহন নাশকতার শিকার হয়েছে। এর মধ্যে ট্রেনে আগুন দেওয়া এবং রেললাইন কেটে রাখার কয়েকটি ঘটনায় অন্তত পাঁচজনের প্রাণ গেছে।

এর মধ্যে ১৯ ডিসেম্বর ভোরে ঢাকার তেজগাঁও এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়া হলে এক নারী ও তাঁর শিশু সন্তানসহ চারজন মারা যান। যাত্রীবেশে ট্রেনে উঠে সেখানে আগুন দেওয়া হয়েছিল বলে পুলিশের তরফ থেকে সে সময় জানানো হয়েছিল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কমনওয়েলথ পর্যবেক্ষক পাঠিয়েছে, এটা আমাদের জন্য আনন্দের :… পরবর্তী সংবাদ দুদিন বন্ধ থাকবে বেনাপোল এক্সপ্রেসসহ ২২ ট্রেন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads