ads

বৃহস্পতিবার , ২৪ ডিসেম্বর ২০১৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নিশো-শখের ‌’নো’

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০১৫ ১:০৬ অপরাহ্ণ

nisho-shokhশ্যামলবাংলা বিনোদন : আমরা অনেক কিছুই মেনে নেই, মুখ বুঝে সহ্য করে যাই। কাউকে ভদ্রতা দেখিয়ে তার কথা, অনুরোধ উপেক্ষা বা এড়িয়ে যেতে পারি না। অর্থাৎ কাউকে মুখের উপর না করতে পারিনা। এমনই একটা গল্প নিয়ে নির্মিত হয়েছে খণ্ড নাটক ‘নো’।
ঈগল এন্টারটেইনমেন্ট প্রযোজিত সাব্বির চৌধুরীর গল্প ভাবনায় নাটকটি রচনা করেছেন তানিন রহমান। এর পরিচালনা করেছেন রুপক বিন রউফ। নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় দুই তারকা আফরান নিশো ও আনিকা কবির শখ।
শখ-নিশো জুটি এর আগেও বেশ কিছু নাটকে কাজ করেছেন। তবে ‘নো’ নাটকের গল্পে তাদের ভিন্নভাবে ক্যামেরার সামনে নিয়ে আসছেন পরিচালক রূপক। নাটকে তারা দুজন অফিসের সহকর্মী। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। এক পর্যায়ে সেটি আরো ঘনিষ্ঠ হয়ে উঠে।
নাটকের নাম ‘নো’ কেন জানতে চাইলে পরিচালক রূপক বলেন, ‘নাটকের গল্পে নিশো থাকেন অনেক সরল। কোনো কাজে কাউকে তিনি না বলতে পারেন না। সবকিছুতেই থাকে তার সম্মতি। এ নিয়ে তাকে বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়।নাটকটি শিগগিরই একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে। ’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!