ads

রবিবার , ২৯ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সুইস ব্যাংকে বাংলাদেশীদের হিসাব প্রকাশ করার দাবী ফখরুলের

খবর টি পড়েছেন : ২০১
সুইস ব্যাংকে বাংলাদেশীদের হিসাব প্রকাশ করার দাবী ফখরুলের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Fakrulশ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশের কার কত টাকা সুইস ব্যাংকে আছে আর্ন্তজাতিক নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে তার তালিকা প্রকাশের দাবী জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মিজা ফকরুল ইসলাম আলমগীর।

Shamol Bangla Ads

২৯ জুন রবির দুপুরে শাহবাগ থানা বিএনপি আয়োজিত প্রেসক্লাব মিলনায়তনে   শাহবাগ থানা বিএনপি’র আহ্বায়ক আবুল আহসান ননীর নভাপতিত্বে অনুষ্টিত বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও ৫৬ নং ওয়ার্ড কমিশনার চৌধুরী আলমের সন্ধানের দাবিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই দাবী করেন।
বাজেটে কালো টাকা সাদা করার বিধানের কথা উল্লেখ করে ফখরুল বলেন,  আওয়ামী লীগ সরকার লুটপাটের টাকায় নিজেদের পকেট ভরতে এই বাজেট তৈরি করেছে। তাই সেখানে কালো টাকা সাদা করার ব্যবস্থা রেখেছে।

মির্জা ফখরুল বলেন, যেখানে রাষ্ট্রের তথাকথিত প্রধানমন্ত্রী গডফাদারদের পক্ষ নিয়ে কথা বলেন সেক্ষেত্রে বাংলাদেশ গডফাদারদের হাতে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, ২০১০ সালের ২৫ জুন বিএনপি নেতা চৌধুরী আলমকে গুম করার মাধ্যমে আওয়ামী লীগের গুমের অধ্যায় শুরু হয়েছে। বিএনপি’র এই নেতাকে র‌্যাব গুম করেছে বলে বিএনপি’র কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে বলে তিনি দাবি করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঠাকুরগাঁওয়ে পুলিশ ফুটবল কাপের ফাইনাল পরবর্তী সংবাদ শেরপুরে হিন্দু সম্প্রদায়ের রথ যাত্রা অনুষ্ঠিত