ads

বৃহস্পতিবার , ১০ ডিসেম্বর ২০১৫ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

People are silhouetted as they pose with laptops in front of a screen projected with a Facebook logo, in this picture illustration taken in Zenica October 29, 2014. Facebook Inc warned on Tuesday of a dramatic increase in spending in 2015 and projected a slowdown in revenue growth this quarter, slicing a tenth off its market value. Facebook shares fell 7.7 percent in premarket trading the day after the social network announced an increase in spending in 2015 and projected a slowdown in revenue growth this quarter.   REUTERS/Dado Ruvic (BOSNIA AND HERZEGOVINABUSINESS LOGO - Tags: BUSINESS SCIENCE TECHNOLOGY LOGO TPX IMAGES OF THE DAY)

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : অবশেষে খুলে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ১৮ নভেম্বর থেকে নিরাপত্তার স্বার্থে বন্ধ রাখার পর বৃহ্স্পতিবার দুপুরে ফেসবুক খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। সচিবালয়ে এক ব্রিফিংয়ে বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, নির্বাহী আদেশ পেয়েছি। তার ভিত্তিতে বিটিআরসিকে ফেসবুক খুলে দেওয়ার জন্য বলা হয়েছে। এ বিষয়ে দেশের তরুণ প্রজন্মকে ধন্যবাদ জানা প্রতিমন্ত্রী তারানা হালিম। এদিকে বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ জানান, সরকারের নির্দেশে ফেসবুক খুলে দেওয়া হয়েছে।
গত ১৮ নভেম্বর ফেসবুক-ভাইবার-হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগের কয়েকটি মাধ্যম বন্ধ করে দেয় সরকার। ওইদিন দুটি আলাদা নির্দেশনায় এসব মাধ্যম বন্ধ করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ওইদিন প্রথম নির্দেশনায় ফেসবুক, ম্যাসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপ বন্ধ করার নির্দেশনা দেয় বিটিআরসি। পরে আরেকটি নির্দেশনায় লাইন, ট্যাংগো, হ্যাংআউটসহ আরও কয়েকটি মাধ্যম বন্ধের কথা জানানো হয়।

Need Ads