স্টাফ রিপোর্টার : জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় করণীয় বিষয়ে ২৬ নভেম্বর বৃহস্পতিবার শেরপুরে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ডিসেম্বরে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ‘প্যারিস সামিট’ সামনে রেখে ‘কার্বন নিঃসরণ বন্ধ কর, মানুষ রক্ষা কর’ শ্লোগানে ‘কাইমেট মার্চ ফর অ্যাকশন’ শীর্ষক ওই মতবিনিময় সভার আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন শেরপুর এডিপি। সভায় অধিক কার্বন নিঃসরণকারী দেশগুলোর কাছে বাংলাদেশের পক্ষে অভিযোজনের ক্ষতিপূরণ হিসেবে ঋণের পরিবর্তে অনুদানের জোরালো দাবি তুলে ধরার আহ্বান জানানো হয়।
ওয়ার্ল্ড ভিশনের অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক কৃষিবিদ আসাদুজ্জামানের সভাপতিত্বে এতে মুলপ্রবন্ধ পাঠ করেন দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয়কারী দিলীপ চিরান। অন্যান্যের মধ্যে প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, বিভাগীয় অর্থনৈতিক উন্নয়ন বিশেষজ্ঞ মো. তাহমিদুর রহমান, সুজিত বনোয়ারি প্রমুখ বক্তব্য রাখেন।




