ads

রবিবার , ২২ নভেম্বর ২০১৫ | ২১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৩০০ কোটি ছাড়ালো ‘প্রেম রাতান ধান পায়ো’

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
নভেম্বর ২২, ২০১৫ ৭:৫৫ অপরাহ্ণ

PRDPশ্যামলবাংলা বিনোদন : সালমান খান-সোনাম কাপুর অভিনীত ‘প্রেম রাতান ধান পায়ো’ সিনেমাটি আয়ের দিক থেকে নতুন মাইলফলক ছুঁয়েছে। মুক্তির প্রথম সপ্তাহ শেষে সারাবিশ্বে সিনেমাটির আয় ছাড়িয়েছে ৩০০ কোটি রুপি। ‘প্রেম রাতান ধান পায়ো’র ভারতের বাইরে আয়ের অঙ্কটা বেশ ঈর্ষণীয়। মুক্তির ৪ দিনের মাথায় আন্তর্জাতিক বাজারে সিনেমাটি আয় করে ৫৯ কোটি রূপি। আর ভারতের বক্স-অফিসেও ভালোই দাপট দেখাচ্ছে সিনেমাটি। প্রথম সপ্তাহ শেষে ‘প্রেম রাতান ধান পায়ো’ ভারত থেকে আয় করেছে প্রায় ২৫৯ কোটি রূপি। সব মিলিয়ে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৩১৮ কোটি রুপিতে।
ধারণা করা হচ্ছে খুব শিগগিরই আয়ের দিক থেকে ‘এক থা টাইগার’ (৩২০ কোটি রূপি) এবং হৃতিক রোশান এর ‘ব্যাং ব্যাং’ (৩৪০ কোটি রূপি)কে ছাড়িয়ে যাবে ‘প্রেম রাতান ধান পায়ো’।

Need Ads