ads

রবিবার , ২২ নভেম্বর ২০১৫ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৭ বছরের শিশু ধর্ষণ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২২, ২০১৫ ১০:৫০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : শেরপুরের সদর উপজেলায় সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ২১ নভেম্বর শনিবার দুপুরে শেরপুর জেলা সদর হাসপাতালে শিশুটির ডাক্তারি পরীা সম্পন্ন করা হয়েছে। তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির বর্ণনা ও তার পরিবার সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে একই উপজেলায় নানার বাড়িতে বেড়াতে যায় শিশুটি। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে তার নানার বাড়ির পাশের গ্রামের এক যুবক তাকে কৌশলে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। তখন ওই যুবক পালিয়ে যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।
শেরপুর জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. মোবারক হোসেন জানান, শিশুটির ডাক্তারি পরীা সম্পন্ন হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল করিম বলেন, এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!