শ্যামলবাংলা স্পোর্টস : হালের জনপ্রিয় ক্রিকেট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। সব ক্রিকেটার যেখানে খেলতে উদগ্রিব হয়ে থাকে। অথচ আইপিএলে নিলামে অংশগ্রহণের ডাক পেয়ে না করে দিয়েছেন মুশফিকুর রহিম। অন্যান্যরা যেখানে খেলতে ইচ্ছুক সেখানে মুশফিক আইপিএল বিমুখ। বিসিবির একটি সূত্র মতে জানা গেছে, আইপিএলের দলগুলোর বাংলাদেশের খেলোয়াড়দের প্রতি আগ্রহ কম বলেই নিজেকে নিলামে ওঠাতে রাজি হননি মুশফিক।

আইপিএল’র নিলামের জন্যে বাংলাদেশের ৭ ক্রিকেটার ফরম পূরণ করেছেন। কিন্তু মুশফিক করেননি। অন্য ক্রিটেটাররা হলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, নাসির হোসেন, সোহাগ গাজী, মাহমুদউল্লাহ, এনামুল হক (বিজয়) ও রুবেল হোসেন।




