ads

রবিবার , ২২ নভেম্বর ২০১৫ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২২, ২০১৫ ১:১৮ অপরাহ্ণ

primary-exam_1শ্যামলবাংলা ডেস্ক : সারাদেশে একযোগে শুরু হয়েছে ২০১৫ সালের ‘প্রাথমিক শিক্ষা সমাপনী’ ও মাদ্রাসার ‘ইবতেদায়ি শিক্ষা সমাপনী’ পরীক্ষা। রবিবার প্রথম দিনে অনুষ্ঠিত হচ্ছে ইংরেজি বিষয়ের পরীক্ষা। সকাল ১১টায় শুরু হওয়া পরীক্ষা শেষ হবে দুপুর দেড়টায়। তবে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীরা অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে।
এবার এ পরীক্ষায় শিক্ষার্থীর সংখ্যা ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪। গত বছর এ সংখ্যা ছিল ৩০ লাখ ৯৫ হাজার ৩২১। গতবারের চেয়ে এ বছর পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ৯৮ হাজার। এ বছর প্রাথমিক সমাপনীতে পরীক্ষার্থীরা সংখ্যা ২৯ লাখ ৪৯ হাজার ৬৩ এবং ইবতেদায়িতে তিন লাখ পাঁচ হাজার ৪৫১ জন। পরীক্ষায় ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা দুই লাখ ৩৫ হাজার ৯৫৩ বেশি।
এবার সারাদেশে সাত হাজার ৫২টি কেন্দ্র্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রাথমিক সমাপনীর জন্য দেশের বাইরে ১১টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। মোট ছয়টি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। প্রতি বিষয়ে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২০০৯ সালে প্রথম প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু হয়। ইবতেদায়ি সমাপনী শুরু হয় আরও এক বছর পর। সে অনুযায়ী সপ্তমবারের মতো প্রাথমিক সমাপনী ও ষষ্ঠবারের মতো ইবতেদায়ি সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads