ads

মঙ্গলবার , ৩ নভেম্বর ২০১৫ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মির্জা ফখরুলকে কারাগারে পাঠানোর নির্দেশ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৩, ২০১৫ ১২:১০ অপরাহ্ণ

fakhrul_শ্যামলবাংলা ডেস্ক : নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করেছেন আদালত। ৩ নভেম্বর মঙ্গলবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মারুফ হোসেন জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আপিল বিভাগের নির্দেশে মঙ্গলবাবার বিকাল ৩টা ৫০ মিনিটের দিকে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন বিএনপির এ নেতা। পরে জামিন আবেদন করেন মির্জা ফখরুল। শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ সোমবার বিএনপির এ নেতাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন। ফখরুলের করা আত্মসমর্পণের মেয়াদ বাড়ানোর আবেদন খারিজ করে দিয়ে গতকাল আদালত এ আদেশ দেন।
গত ২৮ অক্টোবর গাড়ি পোড়ানো ও নাশকতার তিন মামলায় বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে সুপ্রিমকোর্টে আট সপ্তাহ সময়ের প্রার্থনা করেছিলেন বিএনপির এই নেতা।
প্রসঙ্গত, রাজধানীর পল্টন থানায় নাশকতার অভিযোগে করা এ তিন মামলায় ১৩ জুলাই আপিল বিভাগ ফখরুলের অসুস্থতার কারণ বিবেচনায় নিয়ে এ মামলাগুলোতে ফখরুলকে ছয় সপ্তাহের জামিন দেন। এরপর এ চিকিৎসার জন্য বিদেশে থাকায় আরো দুই দফা সময় নেন মির্জা ফখরুল।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads