ads

মঙ্গলবার , ৩ নভেম্বর ২০১৫ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দলভিত্তিক পৌরসভা নির্বাচনের গেজেট প্রকাশ করেছে আইন মন্ত্রণালয়

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৩, ২০১৫ ১২:২৫ অপরাহ্ণ

govt 45শ্যামলবাংলা ডেস্ক : দলীয়ভাবে পৌরসভা নির্বাচন অনুষ্ঠানে স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশের গেজেট জারি করেছে আইন মন্ত্রণালয়। সোমবার এ অধ্যাদেশ জারি জারি করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। মঙ্গলবার লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মোহাম্মদ শহিদুল হক এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেন। এ অধ্যাদেশের ফলে আসন্ন পৌরসভা নির্বাচন দলভিত্তিক হওয়ার সুযোগ তৈরি হল। আর দলীয় প্রতীকে দল মনোনীত প্রার্থীরা অংশ নেবে। স্বতন্ত্র প্রার্থীরা নির্ধারিত প্রতীকে অংশ নেবে।
অধ্যাদেশে বিদ্যমান আইনের ২নং ধারায় নতুন দফায় সংসদ নির্বাচনের মতো গণপ্রতিনিধিত্ব আদেশে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে সংজ্ঞা যুক্ত করা হয়েছে। সেই সঙ্গে ২০ নং ধারায় পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদে রাজনৈতিক দল মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়ার বিধানটি যুক্ত হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!