আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি উপজেলা সভাকক্ষে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর আওতায় ন্থানীয় সরকার শক্তিশালী করনের লক্ষ্যে সোমবার বেলা ১১ টায় উপজেলার সংরক্ষিত মহিলা আসনের সদস্যাদের নিয়ে ফোরাম গঠন ও এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। মহিলা সদস্যা নিগার সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন। বক্তব্য রাখেন বগুড়া ব্র্যাক স্থানীয় সরকার শক্তিশালী করন প্রকল্পের ব্যবস্থাপক আখতার জাহান, ব্র্যাক উপজেলা প্রতিনিধি রঞ্জনা খাতুন, সদস্যা তাহরিমা বেবী প্রমূখ। সভায় নারীর ক্ষমতায়ন অধিকার প্রতিষ্ঠা ও নেতৃত্ব জোড়দার করার উপড় গুরুত্বারোপ করা হয়।




