ads

মঙ্গলবার , ৩ নভেম্বর ২০১৫ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ২

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৩, ২০১৫ ৩:০৭ অপরাহ্ণ

ju photo (3)মোঃ মুসা, জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীসহ জাবি ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার দুপুর আড়াইটার দিকে (৪র্থ শিফট ) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ভর্তি পরীক্ষা চলাকালে এই ঘটনা ঘটে । আটক দুজনকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
জাবি প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা জানান, বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান ভবনের ২০৩ নম্বর কক্ষে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ভর্তি পরীক্ষা চলাকালে মো: ছানোয়ার হোসেন অপুর (ভর্তি পরীক্ষার রোলঃ ১৭০২০২৯) বদলি পরীক্ষা দিতে আসে ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী জনি রহমান। প্রবেশপত্রের ছবির সাথে জনির চেহারার কোন মিল না থাকায় ওই কক্ষে কর্তব্যরত ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এটিএম শাখাওয়াত হোসেন ও প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রভাষক সুদ্বীপ পাল প্রবেশপত্র যাচাই করেন। এসময় জাবি ছাত্রলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন (বাংলা, ৩৫ তম আবর্তন) সহ কয়েকজন শিক্ষার্থী ওই শিক্ষকদের ধাক্কা দিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে নিরাপত্তা কর্মীরা দুজনকে আটক করেন। এসময় আরও তিন জন পালিয়ে যায় বলে জানা যায়।
আটক জনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ইমন ভাই আমাকে বদলি পরীক্ষা দিতে পাঠিয়েছেন। এজন্য তিনি আমাকে ৫০ হাজার টাকা ও হলে বিশেষ সুবিধা দেওয়ার কথা বলেছেন।’
আর আটক জাবি ছাত্রলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন জানায়, ‘আমার ছোট ভাইয়ের বদলি পরীক্ষা দিতে জনি এখানে চুক্তিতে ভর্তি পরীক্ষা দিতে আসে।’
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, ‘ফোনে ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতিকে বিষয়টি অবহিত করা হয়েছে। তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। পুলিশ প্রচলিত আইনে ব্যবস্থা নিবে।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!