ads

মঙ্গলবার , ৩ নভেম্বর ২০১৫ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইসলামপুরে ১১দিনেও উদ্ধার হয়নি অপহৃত স্কুলছাত্রী : এলাকাবাসীর মানববন্ধন

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
নভেম্বর ৩, ২০১৫ ৯:০৫ অপরাহ্ণ

SAM_6002ইসলামপুর(জামালপুর) প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে ১১দিন ধরে চিনাডুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণী ছাত্রী এলভিন আক্তার অপহরণ ও গুম হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে পরিবার ও এলাকাবাসী। ৩ নভেম্বর মঙ্গলবার দুপুরে ইসলামপুর ডেবরাইপ্যাচ মোড়ে ঘন্টা ব্যাপি মানব বন্ধনে এলাকাবাসি ও নিখোঁজ ছাত্রীর পরিবার তাদের সন্তানকে ফিরে পেতে প্রশাসনের জরুরী হস্তেক্ষেপ কামনা করেন এবং অপহরণকারী সুজন সহ সহযোগীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।
উল্লেখ্য, গত ১১দিন আগে দেওয়ানপাড়া গ্রামের ইসমাইলের ৫ম শ্রেণী পড়–য়া মেয়ে এলভিন আক্তা কে একই এলাকার শাহজাহানের সুজন ও তার সহযোগীরা নানান প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে সবার অগোচরে অপহরন করে নিয়ে যায়। এ ব্যাপারে ইসলামপুর থানায় একটি মামলাও রয়েছে।

Shamol Bangla Ads

ইসলামপুরে জেল হত্যা দিবস পালিত

বাঙ্গালী জাতির মানবতা ও গনতন্ত্রের ইতিহাস ৩নবেম্বর একটি কলঙ্কিত দিন। ১৯৭৫সালে এই দিনে মুক্তিযোদ্ধেরনেতৃত্বদানকারী জাতীয় চারনেতাকে ঢাকাকেন্দ্রীয় কারাগারে নৃশংসভাবে হত্যা করা হয়। পৃথিবীর ইতিহাসে নজির বহিন হত্যাকান্ড। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার ইসলামপুর আওয়ামীলীগের উদ্যোগে ঐতিহাসিক বটতলা চত্বরে জেল হত্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর আওয়ামীলীগের সভাপতি নূর হোসেন নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-স্থানীয় এমপি আলহাজ ফরিদুল হক খান দুলাল, বিশেষ অতিথি ছিলেন-উপজেলা আওয়ামীলীগের সম্পাদক এডভোকেট আব্দুস সালাম, পৌর মেয়র আঃ কাদের সেক, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আঃ রাজ্জাক লাল মিয়া, মজিবর রহমান শাহজাহান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-ছাত্রলীগ,যুবলীগ অঙ্গ ও সহযোগী সংগঠেনের নেতৃবৃন্দ। বক্তারা বক্তবে বলেন -অবিলম্বে জাতীয় ৪ নেতা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর আওয়ালীগের সম্পাদক কাউন্সিলর অঙ্কন কর্মকার।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads