ads

বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০১৫ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আজ বিজয়া দশমী : কাল বিসর্জন

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২২, ২০১৫ ২:২৫ অপরাহ্ণ

durgaশ্যামলবাংলা ডেস্ক : শুভ বিজয়া দশমী আজ। পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের শেষ দিন। তবে বিসর্জন হবে কাল শুক্রবার। ২২ অক্টোবর বৃহস্পতিবার একই দিনে দুর্গোৎসবের মহানবমীর আনুষ্ঠানিকতা পালন করা হবে।
মহানগর সর্বজনীন পূজা কমিটি জানায়, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আজ সকাল ৭টা ৩৩ মিনিটের মধ্যে মহানবমী কল্পারম্ভ ও বিহিত পূজা হবে। আর সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জন হবে। আর এরই মধ্য দিয়ে শেষ হবে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। এ বছর নবমী ও দশমী তিথি একই দিনে থাকায় শাস্ত্রীয় বিধান মেনে পূজার সব আনুষ্ঠানিকতা আজ শেষ হয়ে যাবে। অবশ্য আজ বিজয়া দশমী হলেও ভক্ত ও দর্শনার্থীরা সারা দিন রাজধানীর বিভিন্ন মণ্ডপে প্রতিমা দেখতে যেতে পারবেন। কারণ পূজা উদ্যাপন পরিষদের সিদ্ধান্ত অনুসারে সারা দেশে প্রতিমা বিসর্জন হবে কাল শুক্রবার।
বুধবার সারা দেশে মহা সমারোহে উদ্যাপিত হয়েছে দুর্গাপূজার মহাষ্টমী। রাজধানীর প্রধান পূজামণ্ডপগুলোতে ঢাকের বোল আর মানুষের উপচে পড়া ভিড় জানান দিয়েছে দুর্গোৎসবের সর্বজনীনতা। এদিন রামকৃষ্ণ মঠ ও মিশনে অনুষ্ঠিত হয় ‘কুমারী পূজা’। মাতৃভাবে কুমারী কন্যাকে জীবন্ত প্রতিমা করে তাতে জগজ্জননীর উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করাই কুমারী পূজা।
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গতকাল সকাল ৮টা ৪০ মিনিটের মধ্যে মহাষ্টমী বিহিত পূজা হয়। এরপর শুরু হয় সন্ধিপূজা। দুপুরে মন্দির মেলাঙ্গনে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads