ads

শুক্রবার , ৬ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চার মাস পর সাংবাদিকদের সঙ্গে কথা বললেন রিজভী

খবর টি পড়েছেন : ১৮২
চার মাস পর সাংবাদিকদের সঙ্গে কথা বললেন রিজভী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

করোনাভাইরাস থেকে সেরে উঠে চার মাস পর প্রকাশ্যে দলীয় কর্মসূচিতে অংশ নিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেছেন তিনি। বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে ঢাকার শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন রিজভী। শ্রদ্ধা নিবেদনকালে ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ ও মহাসচিব অধ্যাপক আব্দুস সালাম তার সঙ্গে ছিলেন। এ সময় তারা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাতে অংশ নেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন রিজভী।
তিনি বলেন, ‘আপনারা দেখেছেন, টিকা নিয়ে কত নাটক হয়েছে ও হচ্ছে। মানুষের দৃষ্টি ভিন্নখাতে নেওয়ার জন্য এমন কোনো প্রচেষ্টা নাই যেটা তারা করছেন না। জেলা-উপজেলা পর্যায়ে করোনার কোনো চিকিৎসা নাই। না আছে আইসিইউ, না আছে অক্সিজেন সরবারহ, না আছে কোনো ওষুধপত্র। সত্যিকারের সরকার যদি থাকত, এমনটা হত না।’

Shamol Bangla Ads

সরকারের প্রতি প্রশ্ন রেখে রিজভী বলেন, ‘দেড় বছর সময় পেলেন, জেলা পর্যায়ে হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ হয় না কেন? সেখানে প্রয়োজনীয় ওষুধপত্র নেই কেন? এটার কারণ একটাই- লুটপাটে অনুপ্রাণিত সরকার কখনোই জনগণের জীবন বাঁচাতে এগিয়ে আসবে না।’ গত ১৬ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হন বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। এরপর তাকে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা নিতে হয়। জুন মাসে বাসায় ফিরলেও তাকে নিয়মিতভাবে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হচ্ছে।
রিজভী অভিযোগ করেন, ‘স্বাস্থ্যখাতে প্রত্যেকটি কেনা-কাটায় ভয়ঙ্কর দুর্নীতির কথা উচ্চারিত হচ্ছে। অথচ সরকার এই ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না। তারা তেলেসমাতি কথা-বার্তা বলছেন- এই করছি, ওই করেছি।’
বক্তৃতায় ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে সারাদেশে ‘করোনা হেল্প সেন্টারের’ মাধ্যমে স্বাস্থ্যসেবা দেওয়ার কথাও তুলে ধরেন তিনি। এ সময় ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. শহিদ হাসান, জহিরুল ইসলাম শাকিল, মেহেদি হাসান, নিলুফা ইয়াসমীন উপস্থিত ছিলেন।

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনায় একদিনে রেকর্ড ২৬৪ জনের মৃত্যু, শনাক্ত ১২… পরবর্তী সংবাদ টিকার সর্বনিম্ন বয়স ২৫-ই থাকছে : স্বাস্থ্যের ডিজি

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads