ads

শনিবার , ২০ নভেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্ম উপযোগী শিক্ষা প্রদান করা হবে : শিক্ষামন্ত্রী

খবর টি পড়েছেন : ৩৬৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্ম উপযোগী শিক্ষা প্রদান করা হবে : শিক্ষামন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশে শিক্ষিত বেকার কমাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম পরিবর্তনের মাধ্যমে শিক্ষার্থীদের কর্ম উপযোগী শিক্ষা প্রদান করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার মান উন্নয়ন করা, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য কিভাবে শিক্ষার্থীদের প্রস্তুত করা যায় এনিয়ে শিক্ষকদের সাথে আলোচনা করা হচ্ছে।

Shamol Bangla Ads

তিনি ২০ নভেম্বর শনিবার সকালে রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে আলোচনা সভায় যোগ দিতে এসে রংপুর সার্কিট হাউজ প্রাঙ্গনে সাংবাদিকদের ওইসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা চাই একজন শিক্ষার্থী অনেক বেশি উপযোগী হয়ে কর্মজীবনে প্রবেশ করুক। এ লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, ‘রংপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে। সেটি এখন কি অবস্থায় আছে তা জানা যায়নি। ঢাকায় গিয়ে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে। বেসরকারি অনার্স-মাস্টার্স কলেজগুলো এমপিও’র ব্যাপারে কথা হচ্ছে। এনটিআরসি’র মাধ্যমে আগে কিছু নিয়োগ হয়েছিল সেগুলো নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত প্রয়োজন।

Shamol Bangla Ads

ওইসময় উপস্থিত ছিলেন, রংপুর পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম রব্বানী, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন, রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ আরও অনেকে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সুফিয়া কামালের ২২তম মৃত্যুবার্ষিকী আজ পরবর্তী সংবাদ সুফিয়া কামাল বাঙালী নারীদের অনুপ্রেরণার উৎস : প্রধানমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads